শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিদায় কদমতলী শাখাঃ

 

বিদায় হে কদমতলী শাখাঃ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসায় শাহাদত বরণ করেন। কিন্তু এই বিশেষ দুঃখবহ দিনটি তখন জাতীয় শোকদিবস ছিলনা। এইদিন অফিস আদালত সব খোলা থাকত ও সরকারিভাবে কোন শোকপালন করা হতনা। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিশ বৎসর পর ১৯৯৫ সালের এই বিশেষ শোকদিন ১৫ আগস্টে কদমতলী শাখার সেকেন্ডম্যান আমি চৌধুরী ইসফাক অফিসে শেষ ব্যস্ত দিনটি পার করি। অফিসের কাজ সমাপ্ত হলে বিকেলবেলা একটা ছোট্ট বিদায়সভা অনুষ্ঠিত হয়। এই সাদামাঠা সভায় ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম স্যার ও সহকর্মীরা এই গুহীনের কিছু গুণগান গাইলেন, তারপর চা বিস্কুট খেয়ে চিরদিনের জন্য কদমতলী শাখাকে বিদায় জানিয়ে রাতে দাউদপুরের মাটিতে ফিরে গেলাম। তারপর স্মৃতিময় কদমতলী শাখায় আর কোনদিন আমার সক্রিয় ফেরা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন