শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড সার্বিসেস প্রতিষ্ঠার প্রথম সভাঃ

 

নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড সার্বিসেস প্রতিষ্ঠার প্রথম সভাঃ 

১৯৯৫ সালের শেষদিকে একদিন সিলেট শহরের নাইওরপুলে ডাঃ আফজাল মিয়ার চেম্বারে তেরজন লোকের এক সভা হয়। এই তেরজনের সভায় আমি ও ডাঃ নুরজাহান বেগম চৌধুরী ছিলাম। সেই প্রথম সভায় যে তেরজন উপস্থিত ছিলেন তাঁদের সভার নাম সন্দেহাতীত ভাবে মনে নেই। এই সভায় নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড সার্ভিসেস প্রতিষ্ঠার সিন্ধান্ত হয়। আমি একলক্ষ টাকার একটি চেক প্রদান করে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা পরিচালকের তালিকায় নাম লিখি। পরবর্তী ১৯৯৭ ও ১৯৯৮ সালে আর চার লক্ষ টাকা প্রদান করি। মনে পড়ে, সে সময় সিলেট মেডিকেলের কাছে বাঘবাড়িতে প্রতি ডেসিমেল জমির দাম ছিল পঞ্চাশ/ ষাট হাজার টাকায় মাত্র। সেই সময়ে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে বাঘবাড়িতে নিশ্চিত সাত/ আট ডেসিমেল জমি কেনা যেত।

১৯৯৬ সালের আগস্ট মাসে তেলিহাওরে নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শুভযাত্রা শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এসে শুভ উদ্বোধন করেন। উদ্ভোধনের প্রথমদিনেই ডাঃ নুরজাহান বেগম চৌধুরী নর্থইস্ট মেডিকেল কলেজের গাইনি বিভাগে যোগদান করেন। তিনি ২০১০ সাল পর্যন্ত একটানা প্রায় পনের বছর তেলিহাওরের নর্থইস্ট মেডিকেল কলেজে চাকুরী করেন।

আমার দুই ভাগ্না ডাঃ মুফতি মোহাম্মদ শামস ও ডাঃ তানভির হোসেন চৌধুরী মুন্না তখন এই কলেজে ভর্তি হয়। ২০১০ সালের ডিসেম্বরে আমরা মূল হজ্জ সমাপন করে এসে জানতে পারি নর্থইস্ট মেডিকেল কলেজ চন্ডিপুলে স্থানান্তরের তোলজোড় চলছে। চন্ডিপুলে আগেই দশবিঘা জমি এককোটি টাকা মূল্যে কেনা ছিল। দ্রুত কলেজ ভবন নির্মাণ শেষ হলে নর্থইস্ট মেডিকেল কলেজ সেখানে চলে যায়। তারপর ধাপে ধাপে পাঁচশত শয্যার হাসপাতাল নির্মাণ হলে তেলিহাওর ইউনিট সম্পূর্ণ বন্ধ করে চন্ডিপুলে স্থানান্তর করা হয়। নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড সার্ভিসেস লিমিটেড এখন অসংখ্য বহুতল ভবন ও বিভাগ নিয়ে সিলেট বিভাগের সবচেয়ে বড় প্রাইভেট মেডিকেল কোম্পানি। এখানে আলাদা ডেন্টাল মেডিকেল ইউনিট ও স্পেশালাইজ ক্যান্সার হাসপাতাল রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন