ইসফাক কুরায়শী কয় ক্যোয়ারীর জন্য প্রসঙ্গ অনুসারে বাছাই করা পোস্ট দেখানো হচ্ছে৷ তারিখ অনুসারে বাছাই করুন সব পোস্ট দেখান
ইসফাক কুরায়শী কয় ক্যোয়ারীর জন্য প্রসঙ্গ অনুসারে বাছাই করা পোস্ট দেখানো হচ্ছে৷ তারিখ অনুসারে বাছাই করুন সব পোস্ট দেখান

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ইসফাক কুরায়শী কয়, ওরে জীবন, তুমি আমার কি?

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একশত চৌরাশিঃ 
ইসফাক কুরায়শী কয়, ওরে জীবন, তুমি আমার কে?

ওরে জীবন, সোনার জীবন,
তুমি আর কতদিন রবে?
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥

পড়ে রবে পান্ডুলিপির খাতা,
মুদবে যখন দুই নয়নের পাতা।
হায়রে জীবন, মায়ার জীবন, 
তুমি বড় অনিত্য এই ভবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥

কবিতা, গান, গল্পরা, ব্যস্ত সহচরী,
ওদেরে নিয়ে ভাসছে জীবন তরী,
বান্ধবীরা রবে মায়ার ভবে, 
কেবল বন্ধু বিদায় হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥

উড়ছে জীবন, সুতোয় বাঁধা ঘুড়ি,
 নাটাই ধরে আছেন অচিনপুরী।
 ঝড় তুফানে যবে, 
ঘুড়ি সুঁতো ছিন্ন হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥

প্রাণবন্ধুরা কাঁদবে ভবে সবে,
ইশফাক কুরেশি যবে,
সুঁতো ছেড়া বেতাল ঘুড়ি হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ভোগের মাঝে সুখ খুঁজরে সুখ খুঁজরে মন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
একশত চুয়াল্লিশঃ 
ভোগের মাঝে সুখ খুঁজরে সুখ খুঁজরে মন
ভোগের মাঝে খুঁজরে সুখ, সুখ খুঁজরে মন,
পঞ্চ ইন্দ্রের বিলাসিতা ভাবো, সফল জীবন॥
জীবন দুনিয়ায় রঙ্গের খেলা, তুমি রংবাজ,
নীল ছবি, মদের নেশা, নারীতে নেই লাজ,
সুখের সর্বনাশা খেলায় বাঁধো, নন্দন কানন॥
ধন জন বিলাসিতা, সুন্দর গাড়ি বাড়ি,
অস্থায়ী জীবনরে করে, ভীষণ অহংকারী,
ও মন, তুমি নির্ভাবনায়? শিয়রে মরণ॥
সব অহংকার পড়ে রবে, ইসফাক কুরায়শী কয়,
মউতের পেয়ালা একদিন সবার, পান করিতে হয়,
ভোগ নয় রোজ কর রে মন, মৃত্যুরে স্মরণ॥

গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কে কাঁদে কবর গায়

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত সত্তুরঃ 
কে কাঁদে কবরগায়

কে কাঁদে কবরগায়,
নীরবে নিরালায়।
ও মানুষ তোমার নামটি ধরে হায়।
পলকে পলকে দ্রুত বেলা বয়ে যায়।

কে কাঁদে কবরগায়,
আড়ালে নিশ্চুপ।
মুছে দিতে হায়,
এই পৃথিবীর রূপ।
তুমি কি ভেবেছো কখনও হায়।
পলকে পলকে দ্রুত বেলা বয়ে যায়।

নিভে দিতে চোখের তারা,
কে যেন ভাই করছে তাড়া,
নীরব ঝোঁপের অজানা ঘাসতলায়।
পলকে পলকে দ্রুত বেলা বয়ে যায়।

শত কাজ রলো বাকী,
কত কোকিল উঠে ডাকি।
আশার নেশা কাটে নারে,
কেমনে দেই ফাঁকি।
বিষন্ন মনটা তাই কাঁদে ভাবনায়।
পলকে পলকে দ্রুত বেলা বয়ে যায়।

ইসফাক কুরায়শী কয়,
মসজিদের আঙ্গিনায়, 
দাউদপুর কবরগায়।
কে ডাকে রোজ রোজ, 
নাম ধরে আমায়।
ভয়াল সে ডাক শুনে,
কাঁপে কলিজায়।
পলকে পলকে দ্রুত বেলা বয়ে যায়।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

আমার বাংলাদেশ, তোমার একি হইয়াছে

দুইশত ছাব্বিশঃ 
আমার বাংলাদেশ, তোমার একি হইয়াছে

ও আমার বাংলাদেশ, তোমার একি হইয়াছে,
রোজ রোজ বুকে তোমার মানুষ বাড়তাছে॥

গিজ গিজ করে লোকে, ঠাঁই নাই রে নাই,
লোকে লোকারণ্য তুমি, যেদিকে তাকাই॥

জমিজামা ভাগ হয়ে শেষ হয়ে গেছে,
শহর-গেরাম ফুটপাত লোকে ভরে গেছে॥

সোনার অতীত সুখময়, আলো আর আলো,
ভবিষ্যৎ অন্ধকার, কালো আর কালো॥

ক্ষুধার জ্বালায় লোক মরে, তবু লোক বাড়ে,
পথে পথে ঘুরে ফিরে, হাজার বেকারে॥

লাখে লাখে মানুষ দেশে আছে গৃহহারা,
রোগশোকে ধূকে মরে পথ্য পায়না তারা॥

শিশু ভাঙ্গে ইট আর নারী কাটে মাটি,
শত শত ভিক্ষুক মেলে ধরে বাটি,
হায়রে বাংলাদেশ, অভাবের ঘাটি॥

ইসফাক কুরায়শী কয়, 
ও বাঙ্গালি, বসে আছ কার আশে,
ভরা নৌকা ডুবু ডুবু কূল নাহি কাছে,
এখনই কমাও যাত্রী সময় না আছে॥



ইসফাক কুরেশী 
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
গানের বইঃ লালগোলাপ
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ও মানুষ ভুলে গেছো আল্লা-তালায় নাম

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত পঞ্চাশঃ 
ও মানুষ ভুলে গেছো আল্লাতালায় নাম

ও মানুষ ভুলে গেছো আল্লাতালায় নাম,
আল্লাহ নাকি অনেক দূরে, 
বারে বারে ডেকে তারে,
পাওনারে আপন করে,
তাই বুঝি মন, হয়না স্মরণ,
তোমার প্রভুর নাম,
ও মানুষ, ভুলে গেছ, জগতপ্রভূর নাম॥

আধার রাতে তারা জ্বলে,
সেই তারারা ডেকে বলে,
আল্লাহ মহিয়ান।
ও মানুষ, কেন ভুলে গেছ,
আল্লা গরিয়ান॥

নীল সাগরের ঢেউয়ের তালে,
বন বনানীর ফুলে ফলে,
আল্লার গুণগান।
ও মানুষ ভুলে গেছ,
সবখানে লিখা আছে, 
মহান আল্লাজির নাম॥

পূর্ণিমারই জ্যোৎস্নাধারা,
রূপজগতে মোর, নয়নহারা,
চেয়ে দেখি, আল্লা মহিয়ান,
ও মানুষ, ভুলে গেছ আল্লা ইকরাম॥

সর্বজনের চোখের তারায়,
খোদার রূপ ঢেউ খেলে যায়,
তুমি আল্লাহ মহাবিশ্বের প্রাণ,
ইসফাক কুরায়শী কয়, 
কবু না  ভূলিও মন, আল্লাহপাকের নাম॥

গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

লালগোলাপে বলে রে, তুমার হয়িলে মরণ

কবি লেখক ব্লগার ও ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
দুইশত সাতঃ 
মানুষ রে, তোর হলে মরণ
মানুষ রে তোর হলে মরণ,
পাবে রে এক, অমর জীবন,
যে জীবনের নাই রে সমাপন॥
এই জীবন, সেই জীবনের উর্বরা এক মাঠ,
চাষ করলে, পাবে ফিরে, পরকালের হাট॥
গেরস্তের গোলার ধান, দুইদিনে নিঃশেষ,
পরলোকে লভ্য ফসল, হয়না কবু শেষ॥
ভাল চাষে ভালো ফল, ফলে বৃক্ষ ডালে,
বিষফল চাষে বিষ, পাবে পরকালে॥
ফসল ফলাও, ফসল ফলাও, 
ইসফাক কুরায়শী কয়,
পাপ করনা, কর তুমি, পূণ্য সঞ্চয়,
হবে দ্রুত সমাপন, দুনিয়া ভ্রমণ॥

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com